কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ ক্রমেই শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে। সতর্কতার আওতায় আনা হয়েছে মুম্বাই, রাইগাদ ও রত্নগিরি জেলা। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।

শনিবার (৪ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তির তীব্রতা দ্রুত বাড়তে শুরু করলে আইএমডি জরুরি সতর্কতা জারি করে।

সর্বশেষ আপডেটে জানানো হয়, ঘূর্ণিঝড় শক্তির বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি। বর্তমানে এটি গুজরাটের দরকা উপকূল থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকবে বলে সতর্ক করেছে আইএমডি। এজন্য আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণও হতে পারে। বিশেষ করে মহারাষ্ট্র, পূর্ব বিধর্ব ও উত্তর কনকন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়তে পারে এবং স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে।

যদিও ৬ অক্টোবরের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে, তবে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ-সংযোগসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

সরকারি নির্দেশনা মেনে চলতে এবং অযথা বাইরে না বের হতে উপকূলীয় অঞ্চলের মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X