কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বর্ণের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা দিয়েছে বিশ্ববাজারে। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর মাত্র কয়েক দিনের মধ্যেই বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাজারে বড় ধাক্কা দেয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলের দিকে স্বর্ণের দাম কমে যায় ২ দশমিক ৩ শতাংশ। খবর রয়টার্সের।

এসময় প্রতি আউন্স স্বর্ণের মূল্য দাঁড়ায় ৪ হাজার ২৫৬ ডলার ১৯ সেন্টে, যা আগের দিন অর্থাৎ সোমবারের সর্বকালীন সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলার ২১ সেন্টের তুলনায় অনেক কম।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম যে হারে দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, সেই উর্ধ্বগতির পর স্বাভাবিকভাবেই একটি সংশোধন ধাপ চলছে। বিনিয়োগকারীরা এখন মুনাফা তুলে নিচ্ছেন, যার ফলে সাময়িকভাবে দামের পতন হলেও বাজারে এখনো স্বর্ণের চাহিদা অনেক শক্তিশালী।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয় ও বিনিয়োগকারীদের আস্থা স্বর্ণের দামকে গত এক বছরে প্রায় ৬৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর সম্ভাবনাও স্বর্ণের বিনিয়োগকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কারণ সুদ কমলে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত ও সুদবিহীন সম্পদে বেশি ঝোঁকেন, যার মধ্যে সোনা অন্যতম প্রধান।

এখন সবার দৃষ্টি যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) দিকে, যা প্রকাশিত হবে আগামী শুক্রবার। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি দাঁড়াতে পারে ৩ দশমিক ১ শতাংশে। এই তথ্য ইতিবাচক হলে ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহেই সুদের হার ০ দশমিক ২৫ শতাংশ কমাতে পারে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

স্বর্ণের দামের পতনের এই সময়েই এশিয়ার শেয়ারবাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্কের উন্নতি এবং জাপানে সানায়ে তাকাইচি নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষক জিওভান্নি স্টাউানোভোর মতে, অনেক বিনিয়োগকারী এখনো স্বর্ণের আগের উত্থানে অংশ নেননি; তারা এখন দামের এই সাময়িক পতনকে বিনিয়োগের সুযোগ হিসেবে দেখছেন, যা স্বর্ণের বড় ধরনের পতনকে আটকে দেবে।

স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় পতন দেখা গেছে। রুপার দাম কমেছে প্রায় ৪ দশমিক ৩ শতাংশ, প্রতি আউন্স ৫০ ডলার ৩১ সেন্টে। প্লাটিনামের দাম নেমে এসেছে ১ হাজার ৫৮৩ ডলার ৩৮ সেন্টে, আর প্যালাডিয়াম কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ ডলার ০৪ সেন্টে। বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন থেকে লন্ডনের স্পট মার্কেটে রুপার প্রবাহ বেড়ে যাওয়ায় বাজারে তারল্য সংকট কিছুটা হ্রাস পেয়েছে, যা মূল্যপতনে ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X