কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সিংহের খাঁচায় ঢুকে করুণ পরিণতি যুবকের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চিড়িয়াখানার সুরক্ষিত বেষ্টনী টপকে বন্যপ্রাণীর একেবারে সামনে চলে যাওয়া—এ যেন নিশ্চিত মৃত্যুর দিকে হেঁটে যাওয়া। সম্প্রতি একটি চিড়িয়াখায় এমনই মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। এসময় নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ১৯ বছর বয়সী এক তরুণ সিংহের খাঁচায় প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে ভয়ংকর এক পরিণতির শিকার হয় সে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, স্থানীয়দের কাছে বিকা নামে পরিচিত এই চিড়িয়াখানায় পর্যটকদের ভিড়ের মধ্যেই ওই যুবক এমন আশ্চর্য কাণ্ড ঘটায়। সে একটি গাছ বেয়ে উঠে খাঁচার ঘেরাটোপের ছাদের ফাঁকা অংশ দিয়ে নিচে নেমে আসে।

দৃশ্যত, সে নিজেই নিজেকে এক জলজ্যান্ত শিকার হিসেবে উপস্থাপন করে সিংহের সামনে। খাঁচায় বিশ্রামরত সিংহটি যুবককে নামতে দেখা মাত্রই তীরের বেগে ছুটে আসে। এসময় আশপাশের দর্শনার্থীরা হতবাক হয়ে চিৎকার করতে শুরু করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাত ফসকে নিচে পড়ে যাওয়া তরুণের ওপর ঝাঁপিয়ে পড়ে সিংহটি।

কয়েক সেকেন্ডের মধ্যেই আঁচড়ে-কামড়ে দেয়। আর তাতেই রক্তাক্ত ও গুরুতর আহত হয় যুবক। চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা এসময় ছুটে এসে আহত যুবককে উদ্ধার করলেও আঘাত এতটাই গুরুতর ছিল যে তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এ ঘটনার একটি মর্মান্তিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের জোয়াও পেসোয়া চিড়িয়াখানায়। আর এ ঘটনার পরপরই এমন নিরাপত্তার বেড়াজাল টপকে কীভাবে এ ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য চিড়িয়াখানাটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। প্রশ্ন উঠছে, চিড়িয়াখানার সুরক্ষাব্যবস্থা কি তবে যথেষ্ট ছিল? না কি এক মুহূর্তের অ্যাডভেঞ্চার বা হঠকারিতা ডেকে আনল ১৯ বছরের তরুণের এমন করুণ পরিণতি?

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X