কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীর টিফিন বক্স থেকে পথ কুকুরদের খাওয়ানোর দৃশ্য ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানুষ জন্মগতভাবেই অসীম ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মায়। তবে কিছুকিছু মানুষের ভালোবাসার বিশালতা কল্পনাকেও হার মানায়। তারা অবুঝ প্রাণীদেরও ভীষণ ভালোবেসে ফেলে। এবার এমনি এক ঘটনা ঘটেছে।

টিফিনবক্স খুলে পথ কুকুরদের সঙ্গে খাবার ভাগ করছে এক স্কুল শিক্ষার্থী। সম্প্রতি এমনই একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক শিক্ষার্থী। রাস্তার উপরেই স্কুলের ব্যাগ রেখে টিফিনের বক্স বের করে সে। পথ কুকুরদের ঘোরাফেরা করতে দেখে তাদের সঙ্গে নিজের টিফিন ভাগ করে নেয় ওই শিক্ষার্থী। আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের হিমাচল প্রদেশে।

ভিডিওতে আরও দেখা যায়, ওই শিক্ষার্থী যখন তার ব্যাগ থেকে একটি কুকুরকে খাবার দিচ্ছিল, তখন তার দিকে অন্য আরেকটি কুকুর ছুটে আসে। এতে দুটি কুকুরের সঙ্গেই নিজের টিফিন ভাগ করে নেয় মেয়েটি।

ওই সময় পাহাড়ি রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করতেও দেখা যায়। তবুও রাস্তার এক পাশে দাঁড়িয়ে পথ কুকুরদের টিফিন খাওয়ানোয় ব্যস্ত ছিল সে।

কুকুর দুটিও মনের আনন্দে লেজ দুলিয়ে দুলিয়ে খাওয়াদাওয়া করছিল। ভিডিও দেখে মেয়েটির প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, স্কুলশিক্ষার্থীর এই পদক্ষেপ দেখে মন ভরে গেল। এত কম বয়সে তার মনে প্রাণীদের প্রতি ভালোবাসা জেগে উঠেছে, তা প্রশংসাযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১০

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১১

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১২

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৩

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৫

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৭

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৮

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৯

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

২০
X