কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

টানা ৪২ ঘণ্টা গান গাইলেন স্যান্ডউইচ বিক্রেতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের এক স্যান্ডউইচ বিক্রেতা টানা ৪২ ঘণ্টা গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টা করেছেন। ডেভ পারচেজ নামের ৬৩ বছর বয়সী এই ব্যক্তি কোনো বিরতি ছাড়াই প্রায় দুদিন ধরে গান গেয়ে সবার নজর কেড়েছেন।

গ্লুচেস্টার শহরে ‘অন টোস্ট’ নামে একটি স্যান্ডউইচ দোকানের মালিক ডেভ স্থানীয়ভাবে ‘মিস্টার টোস্টি’ নামে পরিচিত। গত বুধবার মধ্যরাতে নিজের দোকানেই বড়দিন উপলক্ষে গান গাওয়া শুরু করেন তিনি, যা চলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।

এই রেকর্ডের জন্য ডেভ বড়দিনের ৩৮টি জনপ্রিয় গান বেছে নেন। ‘জিঙ্গেল বেলস’সহ মারায়া কেরি ও হোয়ামের জনপ্রিয় গান বারবার গাইতে গাইতে মোট ৬৮৪টি গান গেয়েছেন তিনি। গড়ে প্রতিটি গান গেয়েছেন প্রায় ১৮ বার করে।

ডেভ জানান, দীর্ঘ সময় না ঘুমিয়ে গান গাওয়ায় একসময় তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন এবং দৃষ্টিভ্রমও হতে থাকে। তবু দর্শকদের উৎসাহে তিনি গান চালিয়ে যান।

এ উদ্যোগে ডেভকে সমর্থন জানাতে স্থানীয় একটি গানের দল ও ডিমেনশিয়ায় আক্রান্তদের একটি সংগঠন অংশ নেয়। স্থানীয় মানুষজনও বিভিন্ন সাজে এসে অনুষ্ঠানটি উৎসবমুখর করে তোলে।

ডেভ তার গান গাওয়ার ভিডিও ও প্রয়োজনীয় তথ্য গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। এখন তিনি আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায়। এর আগে নাইজেরিয়ার ইওয়াওলুওয়া ওলাতুনজি ২০২৪ সালে টানা ৪০ ঘণ্টা গান গেয়ে এই রেকর্ড করেছিলেন। তথ্যসূত্র : ইউপিআই

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X