ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

প্যারিসে হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে সমাবেশ

ফ্রান্সের রাজধানী প্যারিসে হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ছবি : কালবেলা
ফ্রান্সের রাজধানী প্যারিসে হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ছবি : কালবেলা

ফ্রান্সের রাজধানী প্যারিসে জুলাই বিপ্লবের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) প্যারিস স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শহরের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। সভা পরিচালনা করেন সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।

বক্তারা অবিলম্বে ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা বাস্তবায়নের দাবি জানান এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

সমাবেশে যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি এক অনুপ্রেরণার নাম। তিনি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।

সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, শহীদ হাদির উত্তরসূরি হিসেবে আমরা দেশে ও বিদেশে সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব। ইনকিলাব মঞ্চের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে।

সমাবেশে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির শিক্ষার্থী, পেশাজীবী, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশ-বিদেশে সক্রিয় বিভিন্ন ব্যক্তিরা শহীদ হাদির হত্যাকারীকে বাঁচাতে নানা গল্প ও নাটক বানাচ্ছেন৷ এসব ষড়যন্ত্র জনগণ ও জুলাই যোদ্ধারা রুখে দিবে।

এ ছাড়া গবেষক ইশতিয়াক আকিব, মাসরুক আহমেদ, রেজওয়ান হিমেল, শাহপরান শাকিল, সাকিব হোসেন ইবন, মাজহারুল হক তালুকদার এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হিজবুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

১০

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

১১

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

১২

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

১৩

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

১৪

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

১৫

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

১৬

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১৭

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১৮

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১৯

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

২০
X