কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলার পাশে চীন ও রাশিয়া

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ক্ষমতা ছেড়ে দেওয়াই এখন মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। অন্যথায় কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে।

সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, ভেনেজুয়েলা যদি পরিস্থিতি মোকাবিলায় ‘শক্ত পদক্ষেপ’ নিতে চায়, তবে সেটিই হবে তাদের বড় ভুল।

এরই মধ্যে ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড। যুক্তরাষ্ট্র তিনটি তেল ট্যাংকার জব্দ করেছে, যেগুলোতে প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ছিল। ট্রাম্প বলেছেন, এসব তেল আর ফেরত দেওয়া হবে না এবং যুক্তরাষ্ট্র চাইলে তা নিজেদের মজুতে রাখতে বা বিক্রি করতে পারে। তার দাবি, নিষেধাজ্ঞা এড়াতে এসব জাহাজ ব্যবহার করছিল ভেনেজুয়েলা।

মার্কিন এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে অভিযোগ করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট মাদুরো পালটা বক্তব্যে ট্রাম্পকে নিজের দেশের সমস্যা নিয়ে ব্যস্ত থাকার পরামর্শ দেন। পাশাপাশি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে সতর্ক করে বলেছেন, এই অবরোধ বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে।

এ অবস্থায় মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের আচরণের নিন্দা করেছেন। একই সঙ্গে চীনও এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে এবং ভেনেজুয়েলার স্বাধীন বাণিজ্যের অধিকার রয়েছে বলে জানিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়া ও চীনের অবস্থানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তার মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় রাশিয়ার পক্ষে ভেনেজুয়েলা ইস্যুতে সক্রিয় ভূমিকা নেওয়া কঠিন।

এ উত্তেজনা নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি ঘিরে লাতিন আমেরিকায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X