মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন না পাওয়া পাঁচ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

চট্টগ্রামে বিএনপির মনোনয়ন না পাওয়া পাঁচ নেতা মনোনয়নপত্র সংগ্রহ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে বিএনপির মনোনয়ন না পাওয়া পাঁচ নেতা মনোনয়নপত্র সংগ্রহ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়া পাঁচ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে চট্টগ্রাম নগরের ৩টি সংসদীয় আসনে তারা মনোনয়নপত্র নেন।

এ ছাড়া এখনো বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়া একটি আসন থেকেও দুই নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিনে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকেও একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারী পাঁচ বিএনপি নেতা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, নগর বিএনপির সাবেক সদস্যসচিব মো. আবুল হাশেম, প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা শাকিলা ফারজানা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সামছুল আলম।

গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। তবে দলীয় মনোনয়ন না পেলেও একই আসন থেকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কাজী সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার দিন রাতেই আসলাম চৌধুরীর অনুসারীরা সড়ক অবরোধ করেন। এরপর প্রার্থী পরিবর্তনের দাবিতে ওই এলাকায় ধারাবাহিক মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে দলীয় প্রার্থী ঘোষণার পরও একই আসন থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক এবং শাকিলা ফারজানা রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শাকিলা ফারজানা বিএনপির প্রয়াত নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।

চট্টগ্রাম৯ (কোতোয়ালি) আসনে গত ৪ ডিসেম্বর নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ানকে দলীয় প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব। এরপরও দলীয় মনোনয়ন না পাওয়া নগর বিএনপির সাবেক সদস্যসচিব মো. আবুল হাশেম এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সামছুল আলম এই আসন থেকে রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে এখনো বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়া চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকেও বিএনপির দুই নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন জাকের হোসেন এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিফুল ইসলাম। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জসীম উদ্দিন আহমেদ। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবেও মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ আবদুল হামিদ।

এ ছাড়া চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন শেখ জুলফিকার বুলবুল চৌধুরী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে গোলাম নওশের আলী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোহাম্মদ এম আর ভুঁইয়া, চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনে মোহাম্মদ লেয়াকত আলী এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল্লাহ আল হারুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রামে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী। তাঁদের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এসব কার্যালয় থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X