কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিলে নেতাকর্মীর ঢল। ছবি : কালবেলা
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিলে নেতাকর্মীর ঢল। ছবি : কালবেলা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ওইদিন তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে। তারেক রহমানে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে রাজধানীতে বিশাল আনন্দ মিছিল ও মহড়া দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন ও দৈনিক বাংলা হয়ে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। মিছিলে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সঞ্চালনায় মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল ও মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী ও হাসান আলীসহ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২৫ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক স্মরণীয় দিন হতে যাচ্ছে। দীর্ঘ অন্যায় ও জুলুমের অবসান ঘটিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। তাকে বরণ করে নিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল সম্পূর্ণ প্রস্তুত। নেতৃবৃন্দ আরও বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X