কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চলতি রোজায় একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড

রমজান মাসের প্রথম শুক্রবারে পবিত্র কাবা শরিফে নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি : রয়টার্স
রমজান মাসের প্রথম শুক্রবারে পবিত্র কাবা শরিফে নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি : রয়টার্স

গত ২১ ফেব্রুয়ারি শনিবার চলতি রমজানের চতুর্থ দিনে ওমরাহ পালনকারী হজযাত্রীদের সংখ্যার ক্ষেত্রে একটি নতুন রেকর্ড ঘোষণা করেছে সৌদি আরব। হারামাইন জানিয়েছে, শনিবার ৯ লাখ ৪ হাজার হাজি ওমরাহ পালন করেছেন; যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। খবর খালিজ টাইমসের।

কর্তৃপক্ষ জানায়, এর আগে গত বছর ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লাখ মানুষ ওমরাহ পালন করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

এদিকে রমজান মাসে মসজিদুল হারামে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কাবা শরিফের চারপাশের খোলা সাদা মার্বেল চত্বর, অর্থাৎ মাতাফ এলাকা, সারাদিন শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে।

বিশেষ করে শুক্রবার, মাগরিব, এশা, তারাবি ও রমজানের শেষ দশদিন তাহাজ্জুদ নামাজের সময় ভিড় বেশি হওয়ায় মুসল্লিদের নির্ধারিত আঙিনা ও নির্দিষ্ট স্থানে নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়। মসজিদের ভেতরে চলাচলের সময় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং পথঘাট বা করিডোরে ভিড় জমাতে নিষেধ করা হয়েছে।

গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম ঘিরে যানজট কমাতে কেন্দ্রীয় এলাকায় পথচারীদের জন্য আলাদা পথ চালু করা হয়। নামাজের সময় নির্দিষ্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা, অনুমতি ছাড়া মোটরসাইকেল ও সাইকেল প্রবেশ নিষিদ্ধ করা এবং যেখানে গাড়ি রাখলে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হয়, সেসব গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১০

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১১

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১২

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৩

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৪

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৫

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৬

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৭

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৯

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

২০
X