কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

১ হাজার বছর পুরোনো কোরআন উন্মোচন করল সৌদি আরব

এক হাজার বছর পুরোনো কোরআনের পাণ্ডুলিপি। ছবি : সংগৃহীত
এক হাজার বছর পুরোনো কোরআনের পাণ্ডুলিপি। ছবি : সংগৃহীত

সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এক হাজার বছর পুরোনো একটি দুর্লভ কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন করেছে। গারিব আল কোরআন শিরোনামের এই পাণ্ডুলিপিটি প্রখ্যাত প্রাচীন মুসলিম পণ্ডিত আবু উবাইদাহ মামার ইবনে আল মুথান্না রচিত।

বুধবার (১ এপ্রিল) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২৩টি পাতায় রচিত চতুর্থ শতাব্দীর এই পাণ্ডুলিপিটির প্রত্যেকটির মাপ ১৭ বাই ২২ সেন্টিমিটার। এতে সুস্পষ্ট আন্দালুসীয় লিপি ব্যবহার করা হয়েছে, আর সুরার নামগুলো কুফিক লিপিতে লেখা। এটি কোরআনিক বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও এখনও অপ্রকাশিত কাজ হিসেবে বিবেচিত।

লাইব্রেরির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংগ্রহে কোরআনের তাফসির ও ভাষাতত্ত্ব সংক্রান্ত বিভিন্ন শতাব্দীর বিস্তৃত ও বিরল পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে আবু ইসহাক আল-জাজ্জাজ এবং ইবনে কুতাইবাহ আল-দিনাওয়ারির রচনাসমূহ উল্লেখযোগ্য। পাশাপাশি ষষ্ঠ শতকে নকল করা তাফসির আল-তাবারির কিছু অংশও এখানে সংরক্ষিত আছে।

লাইব্রেরি কর্তৃপক্ষ আরও জানায়, তাদের লক্ষ্য হলো এসব দুর্লভ পাণ্ডুলিপি, নথি, আলোকচিত্র, মুদ্রা ও প্রত্নবস্তুর সংগ্রহকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা। এছাড়াও ঐতিহ্যের বহুমাত্রিক রূপ নিয়ে গবেষণা ও সম্পৃক্ততার নতুন দিগন্ত উন্মোচন এবং গবেষকদের জন্য এসব মূল্যবান পাণ্ডুলিপিকে আরও সহজলভ্য করে তোলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X