রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সুইডেনে কোরআন অবমাননার ঘটনায় ক্ষুব্ধ পোপ ফ্রান্সিস

বাকস্বাধীনতার নামে এ ধরনের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছেন পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত।
বাকস্বাধীনতার নামে এ ধরনের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছেন পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত।

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় পোপ ফ্রান্সিস ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছেন। সোমবার প্রকাশিত সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র আল ইত্তিহাদে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ বলেন, পবিত্র বলে বিবেচিত যে কোনো গ্রন্থকে সম্মান করা উচিত। খবর- এএফপির।

বাকস্বাধীনতার নামে এ ধরনের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে তিনি নিন্দা জানিয়েছেন। এর আগে বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ান দুই ব্যক্তি। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

পোপ বলেন, আমি এই কর্মকাণ্ডে রাগান্বিত ও বিরক্ত বোধ করছি। বাকস্বাধীনতা মানে এই নয় যে, অন্যদের মনে ঘৃণা সৃষ্টি হবে এমন কাজ করা যাবে। এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাখ্যান ও নিন্দা করা উচিত।

ধর্মীয় বিদ্বেষ বন্ধ করতে আন্তর্জাতিক আইন ব্যবহার করা উচিত বলে উল্লেখ করেছে ৫৭টি রাজ্যের একটি ইসলামিক গ্রুপ। রোববার তারা আরও বলেছে, পবিত্র কোরআনের অবমাননা রোধের জন্য সম্মিলিত ব্যবস্থা নেওয়া দরকার।

এ ঘটনায় ইউরোপিয়ান ইউনিয়ন জানায়, পবিত্র কোরআন পোড়ানো বা অন্য যে কোনো ধর্মীয় গ্রন্থ পোড়ানো খুবই আক্রমণাত্মক কাজ এবং এটা সরাসরি উসকানি।

এদিকে সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মীয়গ্রন্থ কোরআন পুড়িয়ে অবমাননা করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কুয়েত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X