বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে পাকিস্তানকে তুলাধুনা ভারতের

জাতিসংঘ এবং ভারত ও পাকিস্তানের পতাকা। ছবি: সংগৃহীত
জাতিসংঘ এবং ভারত ও পাকিস্তানের পতাকা। ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তুলাধুনা করেছে ভারত। দেশটি লিডারশিপ ফর পিস শীর্ষক উন্মুক্ত বিতর্কে জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ সময় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি দাবি করেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ—এগুলো ছিল, আছে এবং চিরকাল থাকবে ভারতেরই অংশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়ায় পর্বতানেনি বলেন, ভারতের ক্ষতি করার প্রতি ইসলামাবাদের আগ্রাসী মানসিকতাই আবারও প্রকাশ পেয়েছে। তিনি পাকিস্তানকে সরাসরি বিশ্বের সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে আখ্যা দেন।

সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ৬৫ বছর আগে ভারত সদিচ্ছা ও বন্ধুত্বের মনোভাব নিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। কিন্তু এই সময়ে পাকিস্তান চুক্তির চেতনাকে লঙ্ঘন করেছে। ভারতের বিরুদ্ধে তিনটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং হাজার হাজার সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে।

তিনি জানান, গত চার দশকে পাকিস্তান-পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী হামলায় দশ হাজারের বেশি ভারতীয় প্রাণ হারিয়েছেন। এ বছর এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে একজন বিদেশিও ছিলেন।

এই প্রেক্ষাপটেই ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে বলে জানিয়ে তিনি বলেন, পাকিস্তান যতদিন পর্যন্ত বিশ্বাসযোগ্য ও স্থায়ীভাবে সীমান্তপারের সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসে সমর্থন বন্ধ না করবে, ততদিন চুক্তি কার্যকর হবে না।

জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতিও তুলে ধরেন ভারতের রাষ্ট্রদূত। তিনি বলেন, পাকিস্তান জনগণের মতামতকে সম্মান করার এক অভিনব পদ্ধতি অনুসরণ করে—একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে পুরে, শাসক দল পিটিআইকে নিষিদ্ধ করে এবং ২৭তম সংশোধনীর মাধ্যমে সেনাবাহিনীকে দিয়ে সাংবিধানিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাপ্রধান আসিম মুনিরকে আজীবন দায়মুক্তি দেয়।

তিনি বলেন, পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদকে তার সব রূপে ও প্রকাশে ভারত পূর্ণ শক্তিতে মোকাবিলা করবে। এর আগে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ জাতিসংঘে জম্মু ও কাশ্মীরকে ‘অমীমাংসিত বিরোধ’ বলে উল্লেখ করেন এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে ভারতের ‘আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রকাশ্য লঙ্ঘন’ বলে অভিযোগ করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X