কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:১৮ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

২০ নাকি ২১ মার্চ, কবে ঈদুল ফিতর?

প্রতীকী। ছবি : সংগৃহীত
প্রতীকী। ছবি : সংগৃহীত

শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। এরই মধ্যে শুরু হয়েছে ঈদুল ফিতর উদযাপনের ক্ষণগণনা। দিন যত গড়াচ্ছে সবার প্রতীক্ষা কবে হতে পারে ঈদুল ফিতর। এ নিয়ে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।

সংস্থাটির মতে, আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে— তা নিয়ে আলোচনার মধ্যেই এমন তথ্য জানালো সংস্থাটি।

বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে সুপারকো জানায়, ১৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত কম। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সুপারকোর তথ্যমতে, ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে আগামী ১৯ মার্চ পাকিস্তান সময় সকাল ৬টা ২৩ মিনিটে। ওই দিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের বয়স হবে আনুমানিক ১২ ঘণ্টা ৪১ মিনিট। পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত এবং চন্দ্রাস্তের মধ্যে সময়ের ব্যবধান থাকবে মাত্র ২৮ মিনিট।

সাধারণত চাঁদ দেখার জন্য সূর্যাস্তের পর আকাশে চাঁদের অবস্থানের যে সময় ও উচ্চতা প্রয়োজন, তা ১৯ মার্চ সন্ধ্যায় পর্যাপ্ত থাকবে না। এই বৈজ্ঞানিক প্যারামিটার বা মাপকাঠি অনুযায়ী, ২১ মার্চকে ১ শাওয়াল বা ঈদুল ফিতরের দিন হিসেবে গণ্য করা হচ্ছে।

সুপারকো এই পূর্বাভাস দিলেও তারা স্পষ্ট করেছে, ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। সারা দেশ থেকে নির্ভরযোগ্য সাক্ষ্য এবং যাচাইকৃত পর্যবেক্ষণের ভিত্তিতেই তারা ইসলামী মাস শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, পাকিস্তান সরকার দীর্ঘকাল ধরেই বৈজ্ঞানিক ও ঐতিহ্যগত— উভয় পদ্ধতির সমন্বয় করে আসছে। এক্ষেত্রে রুয়েত-ই-হিলাল কমিটিকে কারিগরি সহায়তা দিতে সুপারকোর গণনা বিশেষ ভূমিকা পালন করে।

এ বছর গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজানের রোজা শুরু হয়েছিল। আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে ২০ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ২১ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X