কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের তারিখ নিয়ে যা জানাল পাকিস্তান

পাকিস্তানে ঈদের তারিখ: শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না, ৩০ রোজা সম্ভাবনা
পাকিস্তানে ঈদের তারিখ: শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না, ৩০ রোজা সম্ভাবনা । ছবি : সংগৃহীত

বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে এ বছর ৩০ রোজা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ উর্দু।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আনজুম নাজির জানান, বৃহস্পতিবার ইসলামাবাদে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির (রুয়েত-ই-হিলাল কমিটি) বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন পাকিস্তানের আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তিনি জানান, বৃহস্পতিবার পাকিস্তানি সময় অনুযায়ী সকাল ৬টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ১২ ঘণ্টা কয়েক মিনিট। সাধারণত টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার জন্য এর বয়স অন্তত ১৪ ঘণ্টার বেশি হতে হয়। ১২ ঘণ্টা বয়সের চাঁদ বৈজ্ঞানিক মানদণ্ডে দেখা যাওয়া অসম্ভব। খালি চোখে তো নয়ই, এমনকি টেলিস্কোপ দিয়েও তা শনাক্ত করা অত্যন্ত কঠিন হবে।

মহাকাশ গবেষণা সংস্থা স্পারকো-ও একই ধরনের তথ্য দিয়েছে। তাদের মতে, ১৯ মার্চ সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে আনুমানিক ১২ ঘণ্টা ৪১ মিনিট। যা দৃশ্যমান হওয়ার জন্য যথেষ্ট নয়।

আনজুম নাজির আরও জানান, প্রবল সম্ভাবনা রয়েছে যে, এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেই হিসেবে আগামী ২১ মার্চ পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X