কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ ক্যালিফোর্নিয়ার গভর্নরের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র রাশিয়ান তেল কেনার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি সামাজিক মাধ্যমে ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ বলে বিদ্রূপ করেছেন।

শুক্রবার (১৩ মার্চ) দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রায় দুই সপ্তাহ পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে পৌঁছেছে। এ অবস্থায় মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, সমুদ্রে আটকে থাকা রাশিয়ান তেল কিছু দেশের জন্য কেনার অনুমতি দেওয়া হবে।

এই ঘোষণার পর নিউসমের প্রেস অফিস সামাজিক মাধ্যমে একটি এআই দিয়ে তৈরি ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায়, ভ্লাদিমির পুতিন একটি লিশ ধরে ডোনাল্ড ট্রাম্পকে কুকুরের মতো হাঁটাচ্ছেন।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক্সে পোস্ট করে জানান, বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনা এবং জ্বালানির দাম কম রাখতে ট্রাম্প প্রশাসন ‘দৃঢ় পদক্ষেপ’ নিচ্ছে। তিনি বলেন, এই স্বল্পমেয়াদি পদক্ষেপে রাশিয়ান সরকারের বড় ধরনের আর্থিক লাভ হবে না।

এর আগে ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে সোমবার তেলের দাম প্রায় ১২০ ডলার পর্যন্ত উঠেছিল। পরে তা কমে বৃহস্পতিবার প্রায় ১০০ ডলারে স্থির হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব তেলবাজারের এই অস্থিরতার বড় একটি কারণ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অব হরমুজ। বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান কার্যত এই জলপথ বন্ধ করে দিয়েছে এবং সেখানে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত রাশিয়ান তেল কেনার অনুমতি দিয়েছে এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের কৌশলগত তেল মজুত ব্যবহার করার পরিকল্পনাও ঘোষণা করেছে।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট জানান, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হবে।

অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে সেখানে মাইন বসানোর অভিযোগে কয়েকটি জাহাজ ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। প্রয়োজনে মার্কিন নৌবাহিনী বা আন্তর্জাতিক জোট তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে এই পথ দিয়ে পার করে দিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১০

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১১

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১২

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৪

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৫

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৬

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৯

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

২০
X