কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন নওয়াজ শরিফ

শনিবার চার বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত
শনিবার চার বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত

চার বছরের স্বেচ্ছানির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। শনিবার (২১ অক্টোবর) বিকেলে দুবাই থেকে একটি চার্টার্ড বিমানে করে ইসলামাবাদে আসেন তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য ডন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জানুয়ারিতে পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নিজ দল পিএমএল-এনের নেতৃত্ব দিতে দেশে ফিরেছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

নওয়াজ শরিফকে স্বাগত জানাতে সাবেক আইনমন্ত্রী ও সিনেটর আজম তারার, পিএমএল-এনের সুপ্রিমোর আইনি দল ও দলের অন্য নেতারা বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।

পাকিস্তানের উদ্দেশে বিমানে চড়ার আগে দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের নওয়াজ বলেছেন, আজ আমি চার বছর পর পাকিস্তানে ফিরছি। পাকিস্তান ছেড়ে বিদেশে যাওয়ার সময় আমার কোনো আনন্দ ছিল না। তবে আজ দেশে ফিরতে পেরে আমি বেশ আনন্দিত।

তিনি বলেন, ২০১৭ সালের তুলনায় দেশের পরিস্থিতি ভালো হলে খুব ভালো হতো। দেশের পরিস্থিতি দেখে আমি খুব চিন্তিত ও হতাশ হয়ে পড়েছি। যে দেশের এগিয়ে যাওয়ার কথা ছিল সে দেশ এখন অর্থনৈতিক ও জাতীয় ঐক্যের দিক থেকে পিছিয়ে পড়েছে।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে নওয়াজ বলেছেন, এখনো আশা আছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কেননা এসব সমস্যা সমাধানের সক্ষমতা আমাদের আছে।

দেশের পরবর্তী নির্বাচন নিয়ে নওয়াজ বলেছেন, দেশের নির্বাচন কবে হবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। নির্বাচন নিয়ে কিছু বলার ক্ষমতা শুধু এই প্রতিষ্ঠানের আছে। তিনি বলেন, নির্বাচন কমিশন যে তারিখই ঘোষণা করুক, তা আমরা সবাই মেনে চলব। কমিশন যা বলবে সেটাই আমার অগ্রাধিকার। বর্তমানে পাকিস্তানে নিরপক্ষ নির্বাচন কমিশন রয়েছে। আমি মনে করি এটি নির্বাচনের ক্ষেত্রে সেরা সিদ্ধান্ত নেবে।

নওয়াজ বলেছেন, এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে। কিছু কাজ বাকি আছে। জনশুমারি হলো। সীমানা নির্ধারণ করতে হবে। এসব বিষয়ে ইসির নজর রয়েছে।

দেশে ফিরলেও পিএমএল-এনের ঘাঁটি হিসেবে পরিচিত লাহোরে প্রথমে পা রাখেননি নওয়াজ। এ বিষয়ে পাকিস্তানি রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জামিন ইস্যুর কারণে প্রথমে লাহোরে না গিয়ে ইসলামাবাদে নেমেছেন নাওয়াজ। গত বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট তার আগাম জামিন মঞ্জুর করেছেন। আগামী বছরের অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে। ফলে এ সময়ের মধ্যে তার আর গ্রেপ্তার হওয়ার ভয় নেই।

পিএমএল-এনের দলীয় সূত্রের বরাতে দ্য ডন জানায়, বিমান থেকে নেমে ইসলামাবাদে কয়েক ঘণ্টা অবস্থান করে লাহোরের উদ্দেশে রওনা দেবেন নওয়াজ। এরপর জাতীয় ওমরার বাসভবন হয়ে মিনার-ই-পাকিস্তানের যাত্রা করবেন তিনি। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ও পিএমএল-এন নেতা ইসহাক দার বলেছেন, লাহোরের মিনার-ই-পাকিস্তানের সমাবেশে ভাষণ দেওয়ার জন্য শনিবার বিকাল ৫টায় সেখানে যাবেন নওয়াজ।

পাঞ্জাবের এক পিএমএল-এন নেতা দ্য ডনকে বলেছেন, লাহোরে পিএমএল-এন এখনো জনপ্রিয় দল, এই বার্তা দিতে নওয়াজ শরিফের স্বদেশ প্রত্যাবর্তনের বেশ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দলের নেতারা সফল হবেন। কেননা এর ওপর অনেক কিছু নির্ভর করছে।

তিনি বলেন, কয়েক মাস পর দেশের সাধারণ নির্বাচন। নির্বাচনের আগে তার এই স্বদেশ প্রত্যাবর্তন দলকে বহুল প্রয়োজনীয় উৎসাহ দেবে। তিনি দলীয় নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন।

নওয়াজ শরিফকে স্বাগত জানাতে এরই মধ্যে ব্যাপক আয়োজন করেছে পিএমএল-এন। শনিবারের লাহোরের মিনার-ই-পাকিস্তানের সমাবেশ সফল করতে গত শুক্রবার বেশ ব্যস্ত সময় পার করেছেন শাহবাজ শরিফ, মরিয়ম নওয়াজ শরিফ ও হামজা শাহবাজসহ পিএমএল-এন নেতারা। এই সমাবেশে ১০ লাখ মানুষের সমাগমের আশা করছে দলটি।

দুর্নীতির দায়ে ২০১৮ সালে নওয়াজ শরিফকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। সর্বশেষ পাকিস্তানে কারাগারে তিনি সাজা ভোগ করছিলেন। কিন্তু অসুস্থ হয়ে পড়লে ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর তিনি আর দেশে ফেরেননি।

নওয়াজ ১৯৯০ থেকে ১৯৯৩, ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত তিন দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে কোনোবারই তিনি মেয়াদ পূরণ করতে পারেননি। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা সময়ে দেশের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়েছেন নওয়াজ। সেনাবাহিনীর সঙ্গে এই বিরোধের জেরেই বারবার তাকে ক্ষমতাচ্যুত হয়েছে, এমন গুঞ্জন রয়েছে।

নির্বাসনেরে চার বছর নওয়াজ যুক্তরাজ্যের লন্ডনে কাটিয়েছেন। সেখানে শুরুতে মাঝে-মধ্যে সেনাবাহিনী ও ইমরান খান সরকারের সমালোচনা ছাড়া তেমন রাজনীতিতে সক্রিয় ছিলেন না তিনি। তবে ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে পিটিআইপ্রধান ইমরান খান ক্ষমতাচ্যুত হলে পুনরায় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নওয়াজ। ২০১৮ সালে নওয়াজের স্থলাভিষিক্ত হয়েই পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন বর্তমানে কারাবন্দি ইমরান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X