কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। ছবি : সংগৃহীত
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। ছবি : সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে প্রকাশ্যে সমালোচনা করায় দেশটির আইনপ্রণেতারা তাকে নিয়ে এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভেনেজুয়েলায় মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সরকারের সমালোচনা করেন ভলকার তুর্ক। তিনি বলেন, ভেনেজুয়েলায় নির্বিচারে আটক ও গুমের ঘটনা ঘটছে। এই সমালোচনার প্রতিক্রিয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) ভেনেজুয়েলার সংসদে একটি ভোটাভুটি হয়। তাতে ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সমর্থন দেয় সংসদ।

ঘোষণার আগে এক মন্তব্যে সংসদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ অন্যান্য অধিকার লঙ্ঘনের প্রতি তুর্ককে ‘চোখ বন্ধ’ রাখার অভিযোগ করেন।

চলতি বছরের মে মাসে মার্কিন সরকারের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেন তুর্ক। তাতে দৃষ্টান্ত হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভেনেজুয়েলার অভিবাসীদের এল সালভাদরের একটি আটক কেন্দ্রে নির্বাসনের বিষয়টি উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় কথিত নির্যাতন সম্পর্কে তার মন্তব্য এমন এক সময়ে আসে, যখন বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা ভেনেজুয়েলায় গত জুলাইয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর রাজনৈতিক বিরোধীদের ওপর মাদুরো সরকারের দমন-পীড়নের নিন্দা জানায়। তুর্ককে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়বে না। তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে ভেনেজুয়েলা সরকার অতীতের মতো জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের অফিস সরানোর পদক্ষেপ নিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X