কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সমাবেশে বজ্রপাত, আহত ৮৯

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের এক সমাবেশের কাছে বজ্রপাতের ঘটনায় অন্তত ৮৯ জন আহত হয়েছেন। রোববার রাজধানী ব্রাসিলিয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। খবর সিবিএস নিউজের।

বৃষ্টির মধ্যেই হাজারো মানুষ সমাবেশে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঙিন ছাতা ও প্লাস্টিকের রেইনকোট পরা ভিড় হঠাৎ তীব্র আলো ও বজ্রধ্বনিতে হতভম্ব হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলেই ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ৪৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ১১ জনের অবস্থা গুরুতর হওয়ায় বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়েছে।

উল্লেখ্য, গত বছর ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার অভিযোগে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাচনে অল্প ব্যবধানে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে ওই অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়।

রোববারের এই সমাবেশটি আয়োজন করেন ব্রাজিলের আইনপ্রণেতা নিকোলাস ফেরেইরা। তার দাবি ছিল, বলসোনারোর জন্য ‘অ্যামনেস্টি’ বা সাধারণ ক্ষমা ঘোষণা করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X