কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:২০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন ঝড়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এ ঝড়ে ভারী তুষারপাত, বরফ জমা ও প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানায়, টেক্সাসে স্লেজিং দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে এবং অস্টিন এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ায়। লুইজিয়ানা, মিসিসিপি, আর্কানসাস, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, ম্যাসাচুসেটস ও কানসাসেও ঝড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক সিটিতে খোলা জায়গায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি।

সোমবার সকাল পর্যন্ত টেক্সাস থেকে মেইন পর্যন্ত ২০ কোটির বেশি মানুষ তীব্র ঠান্ডার সতর্কতার আওতায় ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলের বড় অংশে শূন্যের নিচে তাপমাত্রা ও রেকর্ড শীত অব্যাহত থাকতে পারে, যা ফেব্রুয়ারির শুরু পর্যন্ত গড়াতে পারে।

ঝড়ের কারণে বিদ্যুৎ পরিস্থিতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ লাখ ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে। সেখানে বরফে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।

তুষারঝড়ে পরিবহন খাতে বড় ধাক্কা লেগেছে। রোববার ১০ হাজার ৫০০-এর বেশি এবং সোমবার প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়। নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসির বহু সরকারি প্রতিষ্ঠান ও জাদুঘর বন্ধ রাখা হয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল বন্ধ রাখা হয়েছে বা অনলাইনে পাঠদান চলছে।

এদিকে আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরেকটি বড় শীতকালীন ঝড় আঘাত হানতে পারে। পরিস্থিতির ওপর নজর রাখতে নাগরিকদের নিয়মিত আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

কালবেলা/এসওআর/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X