কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

লর্ড রিচার্ড ড্যানাট ও লর্ড ডেভিড ইভান্স। ছবি : সংগৃহীত
লর্ড রিচার্ড ড্যানাট ও লর্ড ডেভিড ইভান্স। ছবি : সংগৃহীত

আচরণবিধি ভঙ্গের অভিযোগে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্যকে বরখাস্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে লবি রুলস ভঙ্গের অভিযোগ করা হয়েছে। তারা হলেন লর্ড রিচার্ড ড্যানাট ও লর্ড ডেভিড ইভান্স। একটি আন্ডারকভার তদন্তে দ্য গার্ডিয়ান তাদের অনিয়মের প্রমাণ প্রকাশ করেছে। এর ফলে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার (২৪ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানাটকে চার মাসের জন্য বরখাস্ত করা হচ্ছে। তদন্তে দেখা গেছে, তিনি বেসরকারি ক্লায়েন্টদের পক্ষ থেকে সরকারি মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং এর বিনিময়ে আর্থিক সুবিধাও নিয়েছেন। আন্ডারকভার সাংবাদিকদের তিনি জানান, তিনি ইচ্ছা করলে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন।

পরবর্তীকালে দ্য গার্ডিয়ান আরও তিনটি ঘটনায় তার আর্থিক সুবিধার বিনিময়ে সরকারি প্রভাব খাটানোর তথ্য প্রকাশ করে।

ড্যানাট পরে এক বিবৃতিতে বলেন, আমার ব্যক্তিগত সম্মান নিয়ে কমিশনের পর্যবেক্ষণে আমি দুঃখিত। আপিল করলে সময় নষ্ট হতো, তাই আমি শাস্তি মেনে নিচ্ছি। জাতীয় স্বার্থে কাজ করলেও তা নিয়ম ভাঙার অজুহাত হতে পারে না বলেও জানান তিনি।

এদিকে লেবার দলের লর্ড ডেভিড ইভান্সকে পাঁচ মাসের জন্য বরখাস্ত করা হচ্ছে। আন্ডারকভার সাংবাদিকদের তিনি বাণিজ্যিক স্বার্থে অন্য এমপিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তদন্তে তার বিরুদ্ধে চারটি নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়। এ ঘটনায় লর্ড ইভান্সকে দলীয় হুইপ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, তিনি তার ছেলের ব্যবসার জন্য হাউস অব লর্ডসে বাণিজ্যিক ইভেন্ট আয়োজনেও প্রভাব খাটিয়েছেন। তার ছেলে রিচার্ড ইভান্স ইভেন্টে অংশগ্রহণের জন্য ৪০০ পাউন্ডের বেশি ফি নিচ্ছিলেন, যা পার্লামেন্টের নিয়মের স্পষ্ট লঙ্ঘন। সতর্কতা দেওয়ার পরও এসব ইভেন্ট বন্ধ হয়নি।

ইভান্স আন্ডারকভার সাংবাদিকদের বলেন, এখন লেবার পিয়ার হওয়া দারুণ, কারণ আমাদের পরিচিতরা এখন সিনিয়র পদে আছে।

তদন্তে ড্যানাটের বেশ কয়েকটি ‘অপ্রত্যাশিত’ লবিং কর্মকাণ্ড উঠে এসেছে। এর মধ্যে ২০২২ সালে একটি সার কারখানা কেনার উদ্যোগে সরকারি সহায়তা আদায়ের জন্য তিনি মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেন। এর তিন দিন পরই তিনি ২,০০০ পাউন্ড পান এবং পরে আরও তিনটি সমপরিমাণ অর্থ গ্রহণ করেন।

এরপর ২০২৩ ও ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি টেলেডাইনের পক্ষে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লেখেন। চিঠিতে তিনি ফিলিস্তিন অ্যাকশনের বিরুদ্ধে সরকারি পদক্ষেপের আশ্বাস চান।

এছাড়া ২০২৪ সালে ঘানায় একটি স্বর্ণ খনি কোম্পানির পক্ষ থেকে তিনি দেশটির ব্রিটিশ দূতাবাসে লবিং করেন। ওই কোম্পানিতে তার নিজস্ব শেয়ারও ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এই কেলেঙ্কারি হাউস অব লর্ডসের জন্য বড় একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। এর আগে আরও কয়েকজন লর্ডকে তদন্তের পর শাস্তি দেওয়া হয়েছিল, যার সূত্রপাতও দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে হয়েছিল।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ড্যানাট ও ইভান্স উভয়েই শুরুতে অভিযোগ অস্বীকার করলেও শেষ পর্যন্ত শাস্তি মেনে নিতে বাধ্য হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১০

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১১

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৩

ব্রাজিলের সামনে এবার মিসর

১৪

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৫

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৬

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৭

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৯

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X