কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর ধরে তারা নিজেদের স্বাধীন ভাবলেও বিশ্বের মানচিত্রে ছিল না কোনো আইনি স্বীকৃতি। লাল-সবুজ-সাদা পতাকার আড়ালে একটি ভূখণ্ড বছরের পর বছর অপেক্ষায় ছিল একটি আনুষ্ঠানিক সইয়ের জন্য।

অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এক ঐতিহাসিক ও নাটকীয় ঘোষণায়, যা এক নিমেষেই বদলে দিল হর্ন অব আফ্রিকার ভূ-রাজনীতি।

শুক্রবার বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে আব্রাহাম অ্যাকর্ডসের চেতনা বলে অভিহিত করেছেন।

তিনি সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরহমান মোহাম্মদ আবদুল্লাহির সঙ্গে কৃষি, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতার অঙ্গীকার করে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

তবে এই ঘোষণায় চরম উত্তেজনা ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে। সোমালিয়া সরকার একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং অবৈধ পদক্ষেপ হিসেবে নিন্দা জানিয়েছে।

মিশর, তুরস্ক ও জিবুতিও ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে। আফ্রিকান ইউনিয়ন-এউ সোমালিয়ার অখণ্ডতার পক্ষে তাদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জানিয়েছে, এমন স্বীকৃতি আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

১৯৯১ সালে সোমালিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সোমালিল্যান্ড নিজেদের আলাদা করে নিলেও এতদিন কোনো দেশের স্বীকৃতি পায়নি। ইসরায়েলের এই সাহসী পদক্ষেপে সোমালিল্যান্ড এখন বিশ্ববাজারে প্রবেশ ও কূটনৈতিক শক্তি বাড়ানোর নতুন স্বপ্ন দেখছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X