কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুক্তরাজ্যের ভয়ংকর গোয়েন্দা মিশন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজায় সাত মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির এ অভিযানে যুক্তরাজ্য অস্ত্রসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এমন সময়ে যুক্তরাজ্যের ভয়ংকর গোয়েন্দা মিশন প্রকাশ্যে এসেছে। বুধবার (৮ মে) ক্লাসিফাইড ইউকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর থেকে গাজায় ২০০ গোয়েন্দা মিশন পরিচালনা করেছে যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্স (রাফ)। এরমধ্যে মার্চ মাসে সর্বোচ্চ সংখ্যক মিশন পরিচালনা করা হয়েছে।

ক্লাসিফাইড ইউকে এ অভিযানের একটি রূপরেখাও প্রণয়ন করেছে। গত তিন ডিসেম্বর থেকে এ অভিযান শুরু করে যুক্তরাজ্য। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে রাজি হয়নি ব্রিটিশ সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ মাস ধরে প্রতিদিন অন্তত একটি করে ফ্লাইট পরিচালনা করছে যুক্তরাজ্য, যা এখনো চলমান রয়েছে। এরমধ্যে গত মার্চ মাসে ৪৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল দক্ষিণের একমাত্র নিরাপদ শহর রাফা থেকে বিমান হামলা শুরু করেছে।

যুক্তরাজ্যের এসব গোয়েন্দা মিশনের তথ্য এমন সময় সামনে এসেছে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রীদের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারির গুঞ্জন চলছে। এ ছাড়া আশঙ্কা করা হচ্ছে, মার্কিন প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপসসহ ব্রিটিশ কর্মকর্তাদেরও গাজায় যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি করা হতে পারে।

গাজায় পরিচালিত যুক্তরাজ্যের এসব গোয়েন্দা মিসর সাইপ্রাসে থাকা ব্রিটিশ বিমানঘাঁটি থেকে পরিচালনা করা হয়েছে। এসব গোয়েন্দা মিশন গাজার আকাশে প্রায় ছয় ঘণ্টার মতো সময় ধরে অবস্থান করেছে। এ ছাড়া এসব মিশন সব মিলিয়ে গাজায় ওপর নজরদারি চালিয়ে প্রায় এক হাজার ঘণ্টার ফুটেজ সংগ্রহ করেছে রয়েল এয়ার ফোর্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X