কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের প্রভাবে মৃত্যু বেড়ে ১০০

হেলেনের প্রভাবে ভারি বর্ষণে ডুবে যাওয়া একটি এলাকা। ছবি : সংগৃহীত
হেলেনের প্রভাবে ভারি বর্ষণে ডুবে যাওয়া একটি এলাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় হেলেন। এতে অন্তত ১০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এর প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের প্রভাবে নিহত বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। তবে এ সংখ্যা বেড়ে ৬০০ জনের মতো হতে পারে বলে আশঙ্কা করেছেন এক উধ্বর্তন কর্মকর্তা।

হোয়াইট হাউজের স্বরাষ্ট্র নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা লিজ শেরউড রান্ডাল বলেন, আমাদের কাছে থাকা বর্তমান তথ্যানুসারে হেলেনের প্রভাবে ৬০০ জনের মতো প্রাণহানি হতে পারে। তবে প্রশাসনের কাছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

তিনি বলেন, আমার জানামতে এখনও পর্যন্ত প্রায় ৬০০ জন হয়তো প্রাণ হারিয়েছেন অথবা তারা হিসাবের বাইরে রয়েছেন।

মার্কিন এ কর্মকর্তা জানান, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত উত্তর ক্যারোলাইনা থেকে ৩৯ জন, দক্ষিণ ক্যারোলাইনা থেকে ২৫ জন, জর্জিয়া থেকে ১৭ জন, ফ্লোরিডা থেকে ১৪ জন, টেনসি থেকে চারজন এবং ভার্জিনিয়া থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন।

পৃথক এক অনুষ্ঠানে হেলেনকে ভয়াবহ বিধ্বংসী বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় আমি আমার জীবনে খুব কম দেখেছি। নিখোঁজদের উদ্ধার ও আক্রান্তদের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এ ছাড়া যোগাযোগব্যবস্থাও স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি।

তিনি জানান, চলতি সপ্তাহে আক্রান্ত ৬ অঙ্গরাজ্য সফর করবেন। নর্থ ক্যারোলাইনা দিয়ে এ সফর শুরু হবে। হেলেনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এ রাজ্যটির।

মার্কিন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে আঘাত হানা ঘূর্ণিঝড়ের মধ্যে বিধ্বংসী ক্ষমতার দিক দিয়ে ১৪তম এবং প্রশস্ততার দিক দিয়ে ‍তৃতীয়। ফ্লোরিয়ায় আঘাত হানার সময় এর পরিধি ছিল ৬৭৫ কিলোমিটার।

হারিকেনের প্রভাবে ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার অধিকাংশ এলাকায় ভারি বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও আকস্মিক বন্যা দেখা দিয়েছিল। তবে গত কয়েকদিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিনের পক্ষে প্রচারণা

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১০

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১১

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১২

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১৩

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৪

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১৫

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১৬

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১৭

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৯

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

২০
X