কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

নেপালে ভয়াবহ বন্যায় ১৫১ জনের মৃত্যু, স্কুল বন্ধ ঘোষণা

বন্যা ও ভূমিধসে আটকে পড়েছেন লোকজন। ছবি : সংগৃহীত
বন্যা ও ভূমিধসে আটকে পড়েছেন লোকজন। ছবি : সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার দেশ নেপাল। দেশটিতে বন্যা ও ভূমিধসে অন্তত ১৫১ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এমন পরিস্থিতিতে তিন দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (২৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দুদিনের ভারি বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৫৬ জন। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত অঞ্চলগুলোতে তিন দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে কাঠমান্ডুতে যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ অঞ্চলে অন্তত ৪০ লাখ মানুষের বসবাস রয়েছে। এছাড়া কেবল রাজধানীতে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয় ও স্কুল ভবন মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের এমন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

নেপালের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী ভট্টরাই রয়টার্সকে বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত এলাকার তিন দিনের জন্য স্কুল বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সাড়ে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এতে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

সরকারি তথ্যমতে, রাজধানীর কিছু অংশে ৩২২ দশমিক দুই মিলিমিটাার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে দেশটির নেপালের প্রধান নদী বাড়মর্তী নদীর পানির স্তর বিপদসীমার দুই দশমিক দুই মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার সকালে রাজধানীর আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা গোবিন্দ ঝা জানান, রোববার সকাল থেকে অনেক জায়গায় বৃষ্টিপাত কমতে শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X