কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১০:০২ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

হাওয়াইয়ে দাবানলে নিহত বেড়ে ৮৯

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কয়েক দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই দ্বীপ। কয়েক দিনের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। দ্বীপ অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আগে কখনো আঘাত হানেনি।

এর আগে ১৯৬০ সালে হাওয়াইয়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছিল। তখন সুনামিতে রাজ্যের ৬১ জন মানুষের মৃত্যু হয়েছিল।

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর জোশ গ্রিন সতর্ক করে বলেছেন, মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে দিন যত গড়াচ্ছে অঙ্গরাজ্যটি ক্ষয়ক্ষতির মাত্রা আরও তীব্রভাবে বোঝা যাচ্ছে। মার্কিন জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় পর্যটন শহর লাহাইনায় দুই হাজারের বেশে ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং ২ হাজার ১০০ একর এলাকা দাবানলের আগুনে পুড়ে গেছে। এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে শহর পুনর্নির্মাণের খরচ হবে প্রায় ৫৫০ কোটি মার্কিন ডলার।

শনিবার সকালের দিকে গ্রিন বলেছিলেন, দুর্যোগে বেঁচে যাওয়া মানুষের জন্য কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থা। এখন আমাদের মূল লক্ষ্য হলো যেখানেই পারি মানুষকে একত্রিত করা। তাদের স্বাস্থ্যসেবা দেওয়া। এরপরের কাজ হলো শহর পুনর্গঠন।

গত মঙ্গলবার (৮ আগস্ট) রাতে হাওয়াইয়ের মাউই দ্বীপ এবং বিগ আইল্যান্ডে দাবানল শুরু হয়। ভয়াবহ এই দাবানলের কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে হারিকেন থেকে সৃষ্ট ঝোড়ো হাওয়া ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন এত ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X