কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের প্রতি বিতৃষ্ণা, ফিলিস্তিন প্রেম বাড়ছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গ্যালপের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। গেল বছরের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি মার্কিনিদের সহমর্মিতা ৬ শতাংশ বেড়ে ৩৩ শতাংশ হয়েছে। একই সময়ে ইসরায়েলিদের প্রতি গেল ২৪ বছরের মধ্যে বিতৃষ্ণা বেড়েছে সর্বোচ্চ পর্যায়ে।

জরিপে অংশ নেওয়া মার্কিনিদের ৪৬ শতাংশ ইসরায়েলিদের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন। এর আগে ২০০১ সালে দ্বিতীয় ইন্তিফাদার সময় অ্যাপ্রুভাল রেটিং ৫১ শতাংশ ছিল। ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভব পোষণ করেন অধিকাংশ মার্কিনি। সে তুলনায় ফিলিস্তিনিরা মার্কিনিদের অতটা সহমর্মিতা পায় না।

১৯৮৯ সাল থেকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সার্ভে করছে গ্যালপ। তখন থেকেই গড়ে ৬৫ শতাংশ মার্কিনি ইসরায়েলের প্রতি নিজেদের ইতিবাচক মনোভাব দেখিয়ে এসেছে। সর্বশেষ ১৯৮৯ সালে ইসরায়েলিদের প্রতি মার্কিনিদের সহমর্মিতা কমে ৪৫ শতাংশ হয়েছিল। জরিপে দেখা গেছে, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু যেভাবে সামাল দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে সমর্থন রয়েছে ৪০ শতাংশ মার্কিনির।

এতে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিংও ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। অবশ্য রাজনৈতিক পরিচয়ের কারণে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি মার্কিনিদের সমর্থনে বিশাল পার্থক্য দেখা গেছে। রিপাবলিকানদের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী অধিকাংশই ইসরায়েলের পক্ষ নিয়েছে। বিপরীতে ডেমোক্রেটদের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে ঝোঁক দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১১

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১২

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৩

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৪

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৫

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৬

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৭

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৮

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৯

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

২০
X