কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে ইসরায়েলকে ‘ধমক’ দিয়ে ট্রাম্পের স্ট্যাটাস

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। এবার অনলাইনে প্রকাশিত পোস্টে ইসরায়েলকে একপ্রকার ধমক দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানান ট্রাম্প। স্থানীয় সময় রোববার (২৯ জুন) গভীর রাতে (শনিবার দিবাগত রাত) ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ট্রাম্প লেখেন, ‘গাজায় চুক্তি করুন। বন্দিদের ফিরিয়ে আনুন। ডিজেটি’। ওই পোস্টে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দেন। এর আগে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রেক্ষাপটহীন এই পোস্টটি ট্রাম্প ইসরায়েলি প্রসিকিউটরদের নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বন্ধ করার জন্য দ্বিতীয়বারের মতো আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরে এসেছে। যেখানে বলা হয়েছে, হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা প্রক্রিয়াধীন। যার মধ্যে বন্দিদের ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করায় বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারা এ বক্তব্যকে ‘রাজনৈতিক কল্পনাবিলাস’ হিসেবে উল্লেখ করেন।

যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় নিয়ে যুক্ত আলোচনায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা রোববার (২৯ জুন) জানান, হামাস ও ইসরায়েলের নেতানিয়াহু সরকারের মধ্যে অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ফলে আপাতত যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিতই রয়ে গেছে।

তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন একটি পূর্ণ চুক্তিকে সমর্থন করে। যে চুক্তিতে যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধের শেষ থাকবে। যাতে ওই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়া আরও বিস্তৃত করা সম্ভব হয়।

সম্প্রতি ট্রাম্প বলেন, ‘আমরা মনে করি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে।’ তবে হোয়াইট হাউসের কর্মকর্তারাও স্বীকার করেছেন, ট্রাম্প এই বক্তব্য কোন ভিত্তিতে দিয়েছেন, তা তারা জানেন না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, যুক্ত হচ্ছে ৩ জুলাই শহীদের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ন হলে যে বড় ঘোষণা দিতে পারে আর্জেন্টিনা

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

১০

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

১১

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসানের সহকারী

১২

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

১৩

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

১৪

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১৫

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১৬

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৮

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৯

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

২০
X