কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৮:৫৪ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিক, বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করেছে। চলমান আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে এ সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, ইরানে এখনো মার্কিন নাগরিকদের নির্বিচারে আটক রাখার প্রবণতা রয়েছে। বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীরা গ্রেপ্তার, হয়রানি কিংবা দীর্ঘদিন আটক থাকার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন।

তিনি জানান, বর্তমানে অন্তত তিনজন মার্কিন নাগরিক গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বন্দি রয়েছেন। এ অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত ২২ জুন ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানি কর্মকর্তারা স্বীকার করেছেন, এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর পাল্টা জবাবে ইরান কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন।

এদিকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসার লক্ষ্যে শিগগির ইরানিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। তবে নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, আলোচনার কোনো উদ্যোগ ইরান নেয়নি। তার দাবি, আলোচনা শুরুর পূর্বশর্ত হচ্ছে পারস্পরিক সম্মান এবং সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার।

তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X