কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিম এলাকায় এক ভয়াবহ দাবানলে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা। খবর শাফাক নিউজের।

দাবানলটি হঠাৎ করে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করে ফেলে। প্রচণ্ড গরম, কম আর্দ্রতা এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, দমকলকর্মী এবং ভেতরে থাকা হাইকারদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়।

গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিমের একমাত্র পার্কের অভ্যন্তরের আবাসন ব্যবস্থা ছিল এই লজটি। আগুনে ভিজিটর সেন্টার, গ্যাস স্টেশন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, প্রশাসনিক ভবন, কর্মীদের বাসস্থান ও অনেক ঐতিহাসিক কেবিনও পুড়ে গেছে, নিশ্চিত করেছেন পার্কের সুপারিনটেনডেন্ট এড কেবল।

প্রথমদিকে এটিকে নিয়ন্ত্রিত আগুন হিসেবে শুরু করা হলেও পরে তা দমন করতে পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপণ প্রচেষ্টা চালানো হয়।

এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সতর্ক করেছে, চিকিৎসা বর্জ্য প্ল্যান্ট পুড়ে যাওয়ার কারণে ক্লোরিন গ্যাস ছড়াতে পারে, যা শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়ার কারণ হতে পারে।

নর্থ রিম সাধারণত সাউথ রিমের তুলনায় কম ভিজিটর পায় এবং মৌসুমি ভিত্তিতে খোলা থাকে, বৃহস্পতিবারই সম্পূর্ণভাবে খালি করা হয় এবং এ মৌসুমে আর খোলা হবে না বলে জানানো হয়েছে।

পার্ক পরিচালনাকারী কোম্পানি আরামার্ক জানিয়েছে, লজের সব কর্মী ও অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X