কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বারবার বিধ্বস্ত : এফ-৩৫ যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উন্নতমানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ আবারও বিধ্বস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ চলাকালীন বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এটি দুর্ঘটনার শিকার হয়। বিমানটি লেমোর মেরিন কর্পস বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়, তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

একশ মিলিয়ন ডলারের এ যুদ্ধবিমানটি ‘রাফ রেইডারস’ নামে পরিচিত স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ১২৫-এর অন্তর্ভুক্ত ছিল, যেটি মূলত প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হয়।

এই বছর এটি দ্বিতীয় এফ-৩৫ দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আলাসকার আইয়েলসন বিমানঘাঁটিতে আরেকটি এফ-৩৫এ বিধ্বস্ত হয়। সেখানেও পাইলট বেঁচে যান।

এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক অস্ত্র হিসেবে পরিচিত। লকহিড মার্টিনের তৈরি এই বিমানের মূল আকর্ষণ হলো এর স্টেলথ প্রযুক্তি এবং উন্নত কমব্যাট সিস্টেম। তবে একের পর এক দুর্ঘটনা এবং রক্ষণাবেক্ষণসংক্রান্ত সমস্যার কারণে এফ-৩৫ এর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিশ্লেষকদের মতে, এত ব্যয়বহুল একটি বিমানের এমন ঘনঘন বিধ্বস্ত হওয়া শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতাই নয়; বরং সামরিক খাতে এর টেকসইতা নিয়েও উদ্বেগ সৃষ্টি করছে। এতে মার্কিন প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ দিক নিয়েও এখন সমালোচনা শুরু হয়েছে।

বিশ্বব্যাপী অগণিত প্রতিযোগী দেশ যখন যুদ্ধবিমানের সক্ষমতা বৃদ্ধিতে গবেষণা চালিয়ে যাচ্ছে, তখন এফ-৩৫-এর এমন অবস্থা মার্কিন আধিপত্যের ওপর এক ধরনের চাপ তৈরি করছে বলে মত বিশ্লেষকদের।

সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X