কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বন্দুকের উপর কুকুরের আচমকা লাফ, গুলিবিদ্ধ মালিক হাসপাতালে

বন্দুকের উপর কুকুরের আচমকা লাফ, গুলিবিদ্ধ মালিক
ছবি : সংগৃহীত

অদ্ভুত ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ৫৩ বছর বয়সী এক ব্যক্তি। শিলিংটন এলাকার ওই ব্যক্তি নিজের ঘরে আগ্নেয়াস্ত্র পরিষ্কার করছিলেন। ঠিক তখনই বিছানার ওপর রাখা বন্দুকের ওপর পোষা কুকুর লাফ দিলে গুলি বেরিয়ে তার শরীরে বিদ্ধ হয়।

শিলিংটন পুলিশ বিভাগের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর ওই ব্যক্তি ছেলেকে ফোন করে সাহায্য চান। পুলিশ পৌঁছে তাকে মেঝেতে শোয়া অবস্থায় পায়। ওই সময় তার জ্ঞান ছিল। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়।

শিলিংটন পুলিশ বিভাগের করপোরাল মাইকেল স্কুন জানান, ‘কীভাবে বন্দুক থেকে গুলি বের হলো তা নিশ্চিত নয়। হয়তো কুকুরের পা ট্রিগারে লেগেছিল, বা সেফটি লক খোলা ছিল, অথবা যন্ত্রের কোনো ত্রুটি ছিল— এখনো বলা যাচ্ছে না।’

প্রথম ধাপের অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তার আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে। যদিও ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

তবে, এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন নয়। চলতি বছরের মার্চে টেনেসির মেমফিসে এক ব্যক্তি ঘুমিয়ে থাকা অবস্থায় তার পিটবুল কুকুরের পা লোডেড শটগানে আটকে গেলে গুলি বেরিয়ে যায় এবং তিনি আহত হন। স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ১৩ মেমফিস জানায়, ভুক্তভোগীর বান্ধবী বলেন, ‘কুকুরটা খুব লাফালাফি করত। লাফালাফির সময়ই গুলি ছুটে যায়।’

এর দুই বছর আগে কানসাসে এক ব্যক্তি জার্মান শেফার্ড কুকুরের পায়ের চাপায় হান্টিং রাইফেল থেকে বের হওয়া গুলিতে মারা যান। ২০১৮ সালে আইওয়ায় এক ব্যক্তি তার পিটবুল-ল্যাব্রাডর জাতের কুকুরের পায়ের ধাক্কায় বন্দুক থেকে গুলি বেরিয়ে পায়ে গুলিবিদ্ধ হন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X