কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ডাইভারসিটি ভিসা লটারি স্থগিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম। খবর ডয়চে ভেলের।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে নোয়েম বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমি অবিলম্বে ইউএসসিআইএসকে ডিভি প্রোগ্রাম স্থগিত করতে বলেছি, যাতে এই বিপর্যয়কর কর্মসূচির মাধ্যমে আর কোনো আমেরিকান ক্ষতির মুখে না পড়েন।’

তিনি জানান, ব্রাউন ইউনিভার্সিটির গুলির ঘটনার সন্দেহভাজন ব্যক্তি এই ডাইভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমেই গ্রিন কার্ড পেয়েছিলেন। অভিযুক্ত ওই ব্যক্তি পর্তুগালের নাগরিক ছিলেন এবং প্রায় দুই দশক আগে ব্রাউন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল ৪৮ বছর। নোয়েম বলেন, ‘এই ভয়ংকর ব্যক্তিকে কখনোই আমাদের দেশে প্রবেশের সুযোগ দেওয়া উচিত ছিল না।’

গত সপ্তাহে ব্রাউন ইউনিভার্সিটিতে সংঘটিত ওই বন্দুক হামলায় দুজন নিহত এবং অন্তত ৯ জন আহত হন। পরে বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি স্টোরেজ স্থাপনায় সন্দেহভাজন ব্যক্তিকে আত্মঘাতী আঘাতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে তদন্তকারীরা ধারণা করছেন, ওই ব্যক্তি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক নুনো এফ জি লোরেইরো হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত। গত সোমবার বোস্টনে তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ম্যাসাচুসেটসের মার্কিন অ্যাটর্নি লিয়া বি ফোলি।

ডাইভারসিটি ভিসা লটারি কর্মসূচি যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দিতে বহু বছর ধরে চালু ছিল। তবে সাম্প্রতিক এই ঘটনায় কর্মসূচিটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X