কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুতগতির ট্রেনের ধাক্কায় নিহত ৭ বন্য হাতি, বগি লাইনচ্যুত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ৭টি বন্য এশীয় হাতি নিহত হয়েছে। শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। খবর ডয়চে ভেলের।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র কাপিঞ্জল কিশোর শর্মা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ট্রেনচালক রেললাইনের কাছে প্রায় ১০০ হাতির একটি পাল দেখতে পান। তিনি জরুরি ব্রেক প্রয়োগ করলেও গতি বেশি থাকায় কয়েকটি হাতিকে আঘাত করে ট্রেনটি। শুরুতে ৮টি হাতি নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে দেখা যায়, একটি হাতি গুরুতর আহত অবস্থায় জীবিত আছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

সংঘর্ষের ফলে ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনে থাকা প্রায় ৬৫০ যাত্রীর কেউ আহত হননি। শর্মা জানান, লাইনচ্যুত না হওয়া কোচগুলো আলাদা করে ট্রেনটি দিল্লির উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। দুর্ঘটনাকবলিত ৫টি কোচে থাকা প্রায় ২০০ যাত্রীকে অন্য একটি ট্রেনে করে গুয়াহাটিতে পাঠানো হয়েছে।

এদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, রেললাইনে হাতির দেহাবশেষ ছড়িয়ে পড়ায় আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। দুর্ঘটনার পর উদ্ধার ও রেলপথ স্বাভাবিক করার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X