কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১০:৪২ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইরান কি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের ইন্ধনে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালেও এখন তা অবসানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফা প্রস্তাবও পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ইরান কি যুক্তরাষ্ট্রের এসব প্রস্তাব মেনে নেবে?

এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জানিয়েছে যে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব তারা পর্যালোচনা করছে। তবে এর মানে এই নয় যে, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হলেও তা সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত হবে না।

তিনি আরও জানান, প্রস্তাবটি দেশের শীর্ষ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে এবং প্রয়োজন হলে তারা এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে।

তবে এই বক্তব্যে কিছুটা নমনীয়তার ইঙ্গিত পাওয়া গেলেও, ইরান শুরুতে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে তীব্রভাবে নাকচ করেছিল। একই সঙ্গে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়ে দিয়েছে— যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আসলে একটি চুক্তি করতে আগ্রহী, তবে তারা তা প্রকাশ করতে ভয় পাচ্ছে— নিজেদের জনগণ ও যুক্তরাষ্ট্র উভয়ের প্রতিক্রিয়ার আশঙ্কায়। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ট্রাম্পের ১৫ দফা প্রস্তাবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধ করার মতো শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

হোয়াইট হাউস প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করেনি, তবে সতর্ক করে বলেছে যে— ইরান যদি এই অবস্থান না বোঝে যে তারা সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তাহলে তাদের ওপর আরও কঠোর হামলা চালানো হবে। অন্যদিকে ইসরায়েলি এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেছেন যে, ইরান এই শর্তগুলো মেনে নেবে। ইসরায়েল আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র আলোচনায় কিছু ছাড় দিতে পারে এবং তারা চায় যে কোনো চুক্তিতেও যেন ইসরায়েলের আগাম হামলার বিকল্প খোলা থাকে।

কালবেলা/এসএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X