কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইরানের উপহার পেয়ে যে প্রতিদান দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলার সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরার।

পোস্টে তিনি লেখেন, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পিছিয়ে ৬ এপ্রিল (সোমবার) রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প বলেছেন, ইরান তার কাছে জ্বালানি স্থাপনায় ৭ দিন হামলা বন্ধের জন্য বললেও তিনি তাদের ১০ দিন দিয়েছেন এবং এজন্য ইরান তার প্রতি অনেক কৃতজ্ঞ।

এদিকে ফক্স নিউজের সঙ্গে ফোনে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা ভালোই চলছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা আমার লোকের মাধ্যমে আমাকে বলেছে, আমরা কি আরও সময় পেতে পারি? তারা ৭ দিন সময় চেয়েছে। আমি বলেছি, আমি তোমাদের ১০ দিন দিচ্ছি। কারণ তারা আমাকে জাহাজ পারাপারের সুযোগ দিয়েছে। আমরা ৮টি জাহাজের ব্যাপারে কথা বলেছি, এটাই সেই উপহার যার কথা আমি আগের দিন বলেছিলাম।

ইরানের কাছ থেকে উপহার পাওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে উপহার হিসেবে ১০টি জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরান। তিনি এ সময় জানান, ইরান দেখাতে চাইছিল যে তারা স্পষ্ট এবং নীতিবান। বর্তমানে ৮টি জাহাজ যাচ্ছে এবং পরবর্তীতে আরও দুটি জাহাজ যোগ হবে। এই উপহারের প্রতিদান হিসেবে তাদের জ্বালানি স্থাপনায় হামলার ওপর থেকে সাময়িক স্থগিতাদেশ দিয়েছি আমি।

সোমবার ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় ৫ দিন হামলা স্থগিতের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেও পরে তিনি তা ১০ দিন করেন।

ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, আমেরিকা ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাবনা পাঠিয়েছে।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যত দ্রুত সম্ভব, এ বিষয়ে সিরিয়াস হওয়া ভালো। কারণ সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতিও ভালো হবে না।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X