বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

চাঁদে শুধু ঘুরে আসা নয়, বরং সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য স্থায়ী ঘাঁটি তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইগনিশন নামের এক অনুষ্ঠানে চাঁদে নিয়মিত নভোচারী পাঠানোর পাশাপাশি সেখানে একটি স্থায়ী ঘাঁটি নির্মাণসহ মহাকাশের আরও গভীরে অভিযান পরিচালনার মহাপরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পরিকল্পনাটি মূলত ডোনাল্ড ট্রাম্পের জাতীয় মহাকাশ নীতির সঙ্গে সংগতিপূর্ণ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নাসার নতুন প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, নাসা আবারও প্রায় অসম্ভবকে সম্ভব করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই চাঁদে ফেরা, সেখানে একটি ঘাঁটি তৈরিসহ মহাকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই প্রতিযোগিতায় জয়-পরাজয় এখন বছরের হিসাবে নয়, মাসের হিসাবে গণনা করা হবে।

নাসার নতুন এই পরিকল্পনা চাঁদে অভিযান পরিচালনার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ, এখন থেকে দীর্ঘ বিরতির পর বড় কোনো মিশন পরিচালনার বদলে নাসা ঘন ঘন এবং পুনর্ব্যবহারযোগ্য ল্যান্ডিং প্রযুক্তির ওপর জোর দেবে। এই অভিযানের প্রথম মাইলফলক হিসেবে ধরা হচ্ছে আর্টেমিস প্রোগ্রামকে। ২০২৭ সালে আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে নভোচারীরা চাঁদে যাবেন এবং পরবর্তী সময়ে ছয় মাস অন্তর নিয়মিত মিশন পাঠানোর পরিকল্পনা রয়েছে।

নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয়ের মতে, নতুন এই পরিকল্পনা কয়েকটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে প্রযুক্তির পরীক্ষা এবং রোবোটিক ও কার্গো মিশনের সংখ্যা বাড়ানো হবে। দ্বিতীয় ধাপে প্রাথমিক অবকাঠামো তৈরি, আধা বাসযোগ্য সিস্টেম স্থাপন এবং নভোচারীদের নিয়মিত যাতায়াত নিশ্চিত করা হবে। চূড়ান্ত ধাপে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি বজায় রাখা এবং একে একটি দীর্ঘমেয়াদি ঘাঁটি হিসেবে গড়ে তোলা হবে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X