কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে দরকষাকষি চলছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, ‘হরমুজ প্রণালি খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।’ এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, ইরানের সঙ্গে আলোচনা ও দরকষাকষি চলছে।

ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (ইস্টার্ন টাইম) আজ মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে। এরপর ইরানে ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে।

ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় ১২ ঘণ্টা পরের একটি সময়সীমা নির্ধারণ করেছেন, আমরা তখনই সব জানতে পারব। তবে এর মধ্যে অনেক আলোচনা হবে এবং আমি আশাবাদী যে একটি ভালো সমাধান আসবে। এই সময়সীমা পার হলে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালাবে যুক্তরাষ্ট্র।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স ওই মন্তব্য করেন।

তবে ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার আগেই ইসরায়েল ইরানের বিভিন্ন রেলসেতু, সড়ক সেতুসহ বেসামরিক অবকাঠামোয় হামলা শুরু করেছে। আজ রাতে আরও ভয়াবহ হামলার আশঙ্কা রয়েছে।

আলজাজিরাকে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান বলেছেন, ইরানের একটি গোটা সভ্যতা নিশ্চিহ্ন করে দেওয়ার মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ হুমকি ইঙ্গিত দেয় যে তিনি আরও বেশি ক্রুদ্ধ ও মরিয়া হয়ে উঠছেন। দিন দিন ট্রাম্পের সুর আরও কঠোর হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে তিনি বিপদে আছেন। তিনি চান তার হুমকিগুলো ইরানিদের ওপর আরও জোরালোভাবে প্রভাব বিস্তার এবং তাদের মন পরিবর্তনে বাধ্য করুক।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১০

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১১

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১২

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৩

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৪

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৫

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

২০
X