কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুই পরাশক্তির ভেটো

নিরাপত্তা পরিষদের সভা। ছবি: রয়টার্স
নিরাপত্তা পরিষদের সভা। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপসাগরীয় দেশগুলোর উত্থাপিত ‘রক্ষণাত্মক ও সমন্বিত প্রচেষ্টার’ একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

এছাড়াও এ প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১১টি দেশ পক্ষে এবং দুই সদস্য (পাকিস্তান ও কলম্বিয়া) ভোটদানে বিরত ছিল।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই প্রস্তাব আনে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন। খবর বিবিসি

প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের আলোচনার পর খসড়া প্রস্তাবটি বেশ কিছুটা শিথিল করা হয়। শুরুতে এটি ‘চ্যাপ্টার সেভেন’ (যা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয়) এর অধীনে থাকলেও, পরে সেখান থেকে চ্যাপ্টার সেভেন সরিয়ে নেওয়া হয়। এরপর ‘প্রতিরক্ষামূলক সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি’ দেওয়ার পরিবর্তে পরিশেষে কেবল রক্ষণাত্মক প্রচেষ্টাকে ‘জোরালোভাবে উৎসাহিত’ করার বিষয়টি রাখা হয়েছিল।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি এই সভায় সভাপতিত্ব করেন।

ভোটের আগে তিনি পরিষদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, এই খসড়া প্রস্তাবটি কোনো নতুন পরিস্থিতি তৈরি করছে না, বরং এটি ইরানের পক্ষ থেকে বারবার ঘটে যাওয়া প্রতিকূল আচরণের একটি যথাযথ জবাব যা অবশ্যই বন্ধ হওয়া উচিত।

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে নিজেদের স্বার্থে ব্যবহারের (অস্ত্র হিসেবে ব্যবহার) বিরুদ্ধে সাড়া দিতে নিরাপত্তা পরিষদ যদি ব্যর্থ হয়, তবে বিশ্বের জন্য তার পরিণাম হবে ভয়াবহ। এটি অন্যান্য প্রণালী বা জলপথের ক্ষেত্রেও উদাহরণ হয়ে দাঁড়াতে পারে, যা পুরো বিশ্বকে এক ‘জঙ্গলে’ পরিণত করবে।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১০

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১১

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১২

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৩

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৪

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৫

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৬

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৭

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৮

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৯

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

২০
X