কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরান আমাদের সঙ্গে একটু চালাকি করেছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান একটু চালাকি করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানি নেতারা হরমুজ প্রণালি বন্ধ করতে চান, কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না।

ওভাল অফিসে একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগে তিনি ইরান প্রসঙ্গে সংক্ষেপে কথা বলেন।

তিনি বলেন, ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে। তবে তারা এমনভাবে আচরণ করছে, যেভাবে ৪৭ বছর ধরে একটু চালাকির সঙ্গে করে আসছে। তবে যুক্তরাষ্ট্র এবার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।

এ সময় ইরান বিষয়ে দিনের শেষে কিছু তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। তবে এই সংঘাত নিয়ে কোনো সরাসরি প্রশ্নের উত্তর দেননি।

এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশি কথা বলেন।

আগামী বুধবারের মধ্যে সমঝোতা না হলে আবারও বোমা হামলা শুরু হবে; ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে খাতিবজাদে সাংবাদিকদের বলেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা। তিনি অনেক বেশি কথা বলেন। একই বক্তব্যের মধ্যেই তিনি পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা আমি নিশ্চিত নই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক টুইট করেন এবং অনেক কথা বলেন। তার বক্তব্যগুলো সামঞ্জস্যপূর্ণ বা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা মার্কিন জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত।

কালবেলা/আইএইচ/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X