কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোল পাল্টে ট্রাম্পের দেখানো পথে হাঁটছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নতুন করে আরও প্রাচীর নির্মাণের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) অনেকটা নীরবে এ কথা জানিয়েছে তারা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের অন্যতম প্রধান নীতি ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় আর নতুন করে সীমান্ত দেয়াল নির্মাণ না করার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন বাইডেন। এরপর ২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার দিন বাইডেন ঘোষণা দিয়েছিলেন, এ কাজের জন্য দেশের করদাতাদের আর কোনো অর্থ ব্যয় করা হবে না। তবে এবার সেই নীতি থেকে সরে এলো বাইডেন প্রশাসন।

এক প্রজ্ঞাপনে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস বলেছেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র সীমান্তের আশপাশে প্রাচীর ও সড়ক নির্মাণ অত্যন্ত জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। নতুন এই প্রাচীর যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের রিও গ্র্যান্ডে ভ্যালি এলাকায় নির্মাণ করা হবে।

এ বছর এ এলাকা দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের হার অনেক বেড়ে গেছে। শুধু চলতি বছরই এই সীমান্ত দিয়ে প্রায় আড়াই লাখ বার অবৈধ প্রবেশের চেষ্টার ঘটনা ঘটেছে।

অবৈধ অভিবাসন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী রিপাবলিকানরা বলছেন, বাইডেনের শিথিল সীমান্ত নীতির কারণেই এমন বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের পর এক হাত নিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, অবশেষে বাইডেন প্রশাসনের এমন ‍পদক্ষেপ প্রমাণ করল ৫৬০ মাইল সীমান্ত দেয়াল নির্মাণ করে আমি ঠিক কাজই করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X