কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত ইরান  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে প্রস্তুত ইরান। তবে তা অবশ্যই দেশটির জনগণের অধিকার রক্ষা করে।

বৃহস্পতিবার (৭ মে) গ্লোবাল টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেন মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের দুটি হামলাকে তিনি ‘পেছন থেকে ছুরি চালানো’ হিসেবে বর্ণনা করেছেন।

অ্যাক্সিওসের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরান একটি এক-পৃষ্ঠার চুক্তি প্রস্তুতির কাছাকাছি, যা যুদ্ধ শেষ করতে সাহায্য করবে। সম্ভাব্য এই চুক্তিতে ইরান পারমাণবিক কর্মকাণ্ড স্থগিত রাখবে এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে। এছাড়াও উভয় পক্ষ হরমুজ প্রণালি ব্যবহারসংক্রান্ত সীমাবদ্ধতা তুলে নেবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ৪০ দিনের যুদ্ধের পর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যবর্তী সংঘর্ষ বন্ধের জন্য চুক্তি করে। এরপর ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনার এক রাউন্ড অনুষ্ঠিত হয়, যা চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি।

গত কয়েক সপ্তাহে দুই পক্ষ একাধিক প্রস্তাব বিনিময় করেছে, যার সর্বশেষটি বর্তমানে ইরান পর্যালোচনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে খতমে নবুওয়ত আলোচনায় পুলিশি বাধার নিন্দা

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সফল করবে সরকার: মির্জা ফখরুল

বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম

পাকেতা নেই, শঙ্কায় রাফিনহা, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলবেন কারা?

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ / এলাকার বড় ভাইয়ের প্রেমের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল নয়নের

বহুমুখী সৃষ্টির কারিগর সুজন

১০

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

১১

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

১৩

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

১৪

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

১৫

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

১৬

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাবে ভারত

১৭

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৮

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

১৯

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

২০
X