কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের রুখতে গিয়ে সাগরে নিখোঁজ দুই মার্কিন সেনা

মার্কিন নেভি সিলের মিশন। ছবি : সংগৃহীত
মার্কিন নেভি সিলের মিশন। ছবি : সংগৃহীত

সাগর পথে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের জন্য অস্ত্র। এমন খবর পেয়ে তাদের রুখতে প্রস্তুতি নেয় মার্কিন নৌবাহিনী। আর তখন সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন দুই সেনা। শনিবার (১৩ জানুয়ারি) সিবিএস নিউজের এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন তিন কর্মকর্তা জানিয়েছেন, সোমালিয়া উপকূলে মার্কিন নেভি সিলের কমান্ডোর ফোর্সের দুই সেনা নিখোঁজ হয়েছেন। তারা সন্দেহভাজন একটি জাহাজে অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওই চালানে ইয়েমেনের হুতিদের জন্য অস্ত্র পাঠানো হচ্ছিল বলে দাবি তাদের।

গত বৃহস্পতিবার তারা সমুদ্রের উত্তাল ঢেউয়ে হারিয়ে যান। তাদের এখনো খোঁজ মেলেনি। সেনাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। তাদের নিখোঁজের তিন দিন পর জানা গেছে যে, তারা অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, এডেন উপসাগরে অস্ত্রের চালানবাহী জাহাজটিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় সিঁড়ি থেকে পা ফসকে পড়ে যান এক নৌ সেনা। আর তখনই তাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন আরেকজন।

মার্কিন নৌবাহিনীর সিলের কমান্ডো প্রটোকল অনুসারে কোনো সেনা পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য অপর আরেক সেনা লাফ দেন। সেই নিয়মানুসারে একজন পড়ে যাওয়ায় অপরজন লাফ দেন। এরপর দুজনই নিখোঁজ হন।

প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, ওই দুই মার্কিন নৌ সেনা এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এডেন উপসাগরে অভিযান অব্যাহত রয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ইরান থেকে হুতিদের কাছে অস্ত্র সরবরাহ প্রতিহতের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তবে শুক্রবার ইয়েমেনে মার্কিন জোটের হামলার সাথে এ অভিযানের কোনো যোগাযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X