কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

এবার মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের হামলা

লোহিস সাগরে মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
লোহিস সাগরে মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। তাদের এসব হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকারও করেছেন হুতি যোদ্ধারা। এবার সেই কথা কাজে পরিণত করে দেখাল ইরানপন্থি এই বিদ্রোহী গোষ্ঠীটি। লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ নিশানা করে হুতিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। তবে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরের মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনের দিকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। হোদেইদা উপকূলের আশপাশে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। মূলত ইরানপন্থি এই বিদ্রোহী গোষ্ঠীদের সামরিক স্থাপনা নিশানা করেই শুক্রবার ভোরে ও রাতে দুই দফা হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা করেছে তারা।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। নভেম্বরে ইসরায়েল সংশ্লিষ্ট গ্যালাক্সি লিডার জাহাজ জব্দ করার পর থেকে অন্তত ২৬টি জাহাজে হামলা চালিয়েছেন হুতিরা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

লোহিত সাগর দিয়ে প্রতিদিন তিন থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আনা-নেওয়া করা হয়। তবে হুতিদের হামরার জেরে এর পরিমাণ প্রায় ৪০ শতাংশের বেশি কমে গেছে।

এর আগে গতকাল রোববার হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইয়েমেনের আকাশসীমা ও উপকূলীয় অঞ্চলের কাছাকাছি বিমান উড়িয়ে তাদের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আনেন। তবে এই ঘটনার সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজে হামলার কোনো সংযোগ আছে কি না, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে আলজাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X