জামশেদ ইবনে, নিকলী (কিশোরগঞ্জ)
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

হাওরে মাছের খরা, শুঁটকি উৎপাদনে ভাটা

কিশোরগঞ্জের নিকলী
হাওরে মাছের খরা, শুঁটকি উৎপাদনে ভাটা

বছরের অনেকটা সময় পানিতে ডুবে থাকা কিশোরগঞ্জের নিকলীর হাওরাঞ্চলের নদীনালা ও বিল-জলাশয়ে পাওয়া নানা প্রজাতির সুস্বাদু দেশি মাছের জন্য বিখ্যাত। আর মিঠাপানির দেশি মাছের শুঁটকি উৎপাদনেও নাম ছিল এই অঞ্চলের। তবে এ অঞ্জলের উৎপাদিত শুঁটকির সুদিন ফুরিয়ে যাচ্ছে। দিন দিন উৎপাদন কমতে থাকায় সমস্যায় পড়েছেন এখানকার শুঁটকি উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতরা। এরই মধ্যে এই পেশা ছেড়ে অনেকেই অন্য পথে পা বাড়িয়েছেন জীবিকার সন্ধানে।

বিগত কয়েক বছর ধরে অনাবৃষ্টি, দেরিতে হাওরে পানি আসা, পানি কম থাকা এবং নানা মানবসৃষ্ট অনিয়মে সেই নিকলীর সুস্বাদু মিঠাপানির মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এতে হুমকির মুখে পড়েছে হাজারো জেলে ও শুঁটকি ব্যবসায়ীদের জীবিকা।

সরেজমিন দেখা গেছে, এ সংকটের পেছনে একদিকে যেমন প্রকৃতির বিরূপ আচরণ দায়ী, অন্যদিকে মানুষের সৃষ্ট অনিয়মও সমান ভূমিকা রাখছে। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে নদীর নাব্য হ্রাস, অনাবৃষ্টি, দেরিতে পানি আসা এবং তীব্র গরমে খালবিলের পানি শুকিয়ে যাওয়া। অন্যদিকে, মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পোনা মাছ নিধন, কৃষিজমিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, অবৈধ কারেন্ট জাল ও বিষ দিয়ে মাছ শিকার, অপরিকল্পিত বাঁধ ও রাস্তা নির্মাণ এবং সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডিমওয়ালা মাছ ধরা। এসব কর্মকাণ্ড মাছের প্রজনন ও বংশবিস্তারে বাধা সৃষ্টি করছে, যার ফলে রানী, বেধরা, পুঁটি, বাইম, টাকিসহ নানা প্রজাতির মাছ বিলুপ্তির পথে।

শুঁটকি এলাকা হিসেবে পরিচিত নিকলীর গুরই ইউনিয়নের কৈবতপাড়া গ্রামের জেলে ও জেলেনিদের মুখে হতাশা স্পষ্ট। ৬০ বছরের ভক্ত ও যুবক সুজিতের মতো অনেকেই জানান, নিয়মবহির্ভূতভাবে মাছ আহরণের কারণে মাছের প্রজননও বাধাগ্রস্ত হচ্ছে। এতে কমেছে শুঁটকি উৎপাদন। কৈবতপাড়ায় চলতি মৌসুমে কাঙ্ক্ষিত পানি না আসায় হাওরের মাছের পরিমাণ কমেছে। মাছের আকার ও পরিমাণ কমে যাওয়ায় শুঁটকি উৎপাদনও মারাত্মক বিপর্যয়ের মুখে।

স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা বলছেন, পুষ্ট মাছ না পাওয়ায় শুঁটকির মান নিচে নেমে গেছে, আর দাম বেড়ে যাওয়ায় লাভের সম্ভাবনা কমে গেছে। যেসব মাছ দিয়ে মানসম্মত শুঁটকি তৈরি হতো, সেগুলো এখন আর তেমন পাওয়া যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X