কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১২:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

গবেষণা কার্যক্রম জোরদারে এফবিসিসিআই ফ্যাকশন সমঝোতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুনত্ব ও গবেষণায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এতে উন্নয়নশীল দেশে উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলাসহ উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। গত রোববার আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান ফ্যাকশন ও এফবিসিসিআইর মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়।

রাজধানীর বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান শাখায় সমঝোতা স্মারক সই করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ও ফ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা ম্যাক্স গারজা। এ সময় ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, মহাসচিব (ভারপ্রাপ্ত) রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি বলেন, স্মার্ট ও ডিজিটাইজেশনের দিকে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ছাড়া বেসরকারি খাতের সমস্যা-সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে নীতি পর্যায়ে কাজ করতে ব্যবসায়ীদেরও সক্ষমতা বাড়াতে হবে। ফ্যাকশন বিশ্বের অনেক দেশের সঙ্গে গবেষণাভিত্তিক কাজ করে। তাদের সঙ্গে এফবিসিসিআই কাজ করতে পারলে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের উপকার হবে।

জসিম উদ্দিন আরও বলেন, পণ্য বৈচিত্র্যকরণে খাতভিত্তিক নীতিমালা তৈরির সময় এসেছে। খাত ও ক্লাস্টারগুলোকে আলাদা করতে দরকার দক্ষ লোকবল। এ ক্ষেত্রে নতুনত্ব আবিষ্কার ও গবেষণায় জোর দেওয়া জরুরি। আমেরিকা ও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে দুই দেশই লাভবান হবে বলে জানান ফ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা ম্যাক্স গারজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১১

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৪

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৫

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৬

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৭

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৮

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৯

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

২০
X