কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথম নগদ লভ্যাংশ দিচ্ছে সিএনএ টেক্সটাইল

প্রথম নগদ লভ্যাংশ দিচ্ছে সিএনএ টেক্সটাইল

সিএনএ টেক্সটাইল ২০২১-২২ হিসাববছরের জন্য প্রতি শেয়ারে শূন্য দশমিক ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তালিকাভুক্তির পর এবারই প্রথম নগদ লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি। গত বৃহস্পতিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় আলিফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে সিএনএ টেক্সটাইলকে একীভূত করারও সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী ৮ আগস্ট কারখানা প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোম্পানিটিকে ২০১৬-১৭ হিসাব বছর থেকে টানা ছয় বছরের এজিএম অনুমতি দেওয়ার পর এ সিদ্ধান্ত হয়।

কোম্পানি জানিয়েছে, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ হিসাব বছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন কোম্পানির ফ্যাক্টরিতে পড়ে থাকা স্ক্র্যাপ বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে ২০২১-২২ অর্থবছরের জন্য শূন্য দশমিক ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। গত হিসাব বছরে সিএনএ টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৭ পয়সা।

সূত্র জানিয়েছে, কোম্পানিটি ব্যাংক ঋণের সর্বমোট সুদ ২৮ কোটি ৬৮ লাখ ২৫ হাজার ১৩৬ টাকা মওকুফ পেয়েছে। ইতোমধ্যে এই ঋণের সুদ বাবদ ১৫ কোটি ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা মওকুফ হয়েছে, যা কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১০

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১১

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১২

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৩

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৪

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৫

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৬

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৭

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৮

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৯

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

২০
X