মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডকে ৫ গোল দিল বাংলাদেশ

যুব হকি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
যুব হকি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

যুব হকি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কন্ডিশনিং ক্যাম্প ও ৫টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার হকির যুবাদের প্রস্তুতি ম্যাচ খেলতে পাঠানো হয়েছে ইউরোপে। বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে ২৮ অক্টোবর বাংলাদেশের যুবারা যায় সুইজারল্যান্ডে।

যুব হকি বিশ্বকাপ হবে ভারতের তামিলনাড়ুর চেন্নাই ও মাদুরাইয়ে। সেখানে টুর্নামেন্ট শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার (২৬ নভেম্বর) সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের পক্ষে গোল করেন আমিরুল (২টি), হুজিফা, রকি এবং জয়।

২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হবে এবারের যুব হকি বিশ্বকাপ। বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ২৯ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ৩০ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল মাহমুদ হাসান, আশরাফুল হক শাদ, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান জীবন, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল আলম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হুজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান সিয়াম, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X