‎হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন যুবদলের এক নেতা

যুবদল নেতা জাহিদুর রহমান তুষার। ছবি : কালবেলা
যুবদল নেতা জাহিদুর রহমান তুষার। ছবি : কালবেলা

‎মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (‎২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

‎এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।’

‎এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার বলেন, ‘আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমার রাজনৈতিক অভিভাবক জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার দিকনির্দেশনায় আগামীতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য সচেষ্ট থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

‎উল্লেখ্য, দলীয় নির্দেশনা উপেক্ষা করে আওয়ামী শাসনামলের ২০২৪ সালে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য যুবদল নেতা জাহিদুর রহমান তুষারকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X