ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
নতুন হল নির্মাণ ও সংস্কার

ঢাবির বিকল্প আবাসন হিসেবে উত্তরায় সম্ভাব্যতা যাচাই

ঢাবির বিকল্প আবাসন হিসেবে উত্তরায় সম্ভাব্যতা যাচাই
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। নতুন হল নির্মাণ ও পুরোনো হল সংস্কারের সময় শিক্ষার্থীদের অস্থায়ীভাবে স্থানান্তরের উপযোগিতা যাচাই করতেই এই সরেজমিন পরিদর্শন করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকটের সমাধান কল্পে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুব শিগগিরই নতুন হল নির্মাণকাজ শুরু হবে। পাশাপাশি হল সংস্কার কাজ চলমান রয়েছে। নতুন হল নির্মাণ ও হল সংস্কারের সময়ে শিক্ষার্থীদের স্থানান্তরের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা খুঁজে বের করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শন করেছে। সম্ভাব্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও অবকাঠামোগত বিষয়সমূহ সরেজমিন পরিদর্শন করে তারা সম্ভাব্য ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. খ ম কবিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান ও ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

শিক্ষার্থীদের নিরাপদ ও উপযোগী আবাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পরিদর্শনকৃত স্থাপনার সার্বিক মূল্যায়ন শেষে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১০

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১১

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১২

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৩

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৪

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৫

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৬

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৭

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৮

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

২০
X